

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইসমাইল হোসেন (২৭) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লড়িবাগ মধ্যপাড়া গ্রামের আবদুল কাদিরের পুত্র। শনিবার দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, গ্রেপ্তার ইসমাইল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর শনিবার দুপুরে তাকে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে। তিনি বলেন মাদক নির্মুল করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা