

মো. সাইফুল ইসলাম, নীলফামারী: নীলফামারীতে গোয়েন্দা পুলিশ(ডিবি) পরিচয়ে আনোয়ার হোসেন আনু নামে এক যুবককে অপহরণের দায়ে ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জের নিতাই এলাকায়।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল।
গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর মেলাকন্দ শেষবাড়ি এলাকার আব্দুর রশিদের ছেলে শাল আলম (৪০), গাজীপুর টঙ্গী এলাকার ইউনূস আলীর ছেলে সাগর (২৫), নরসিংদী পলাশ বাড়ী এলাকার জাকির হোসেনের ছেলে সজল মিয়া (২৫), গাজীপুর টঙ্গী এলাকার হারুন রশিদের ছেলে কামরুল ইসলাম (৪২)।
থানা পুলিশ সূত্রে জানায়, বুধবার ভোর রাতে অভিযুক্তরা আনোয়ার হোসেন আনুকে তার বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেয়। পরে আনু'র পরিবার স্থানীয় থানা ও ডিবি অফিসে খোঁজ করতে গিয়ে না পেয়ে বিষয়টি থানায় জানায়।
এদিকে, অপহরণকারীরা বগুড়ার শেরপুরে মাইক্রোবাস থামিয়ে আনুকে একা রেখে খেতে যান হোটেলে। এসময় ভুক্তভোগী আত্মরক্ষার জন্য চিৎকার করলে স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, বগুড়া শেরপুর থানা এলাকায় স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশে দেয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্তদের কিশোরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয় ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা