

ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুধারাম উপজেলায় কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত শহীদ উল্লাহ মাঝি (৫৫) উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে মুসলিম মাস্টারের পুরাতন বাড়ির মৃত আমিন উল্যার ছেলে।
রোববার (৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ির পেছনের জমিতে যান শহীদ উল্লাহ। সেখানে লিকেজ বিদ্যুতের তারে শরীরে লাগে তার। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে থাকে। স্থানীয়দের ভাষ্যমতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা