

রিয়াজ হোসেন: পটুয়াখালীতে শীত পরতে না পরতেই কাঁচা বাজার গুলোতে দেখা শীতকালীন সবজির। তবে দাম বেশ চড়া। শীতের সবজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য সবজির দামও। যা অনেকটা সাধারন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। কোনো সবজিই মিলছে না ৬০টাকার কমে। বুধবার (৯ নভেম্বর) পটুয়াখালীর নিউ মার্কেট, কলাতলা, পুরাতন বাজার ও হেতালিয়া বাঁধঘাট, কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাজার গুলো প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৮০ টাকা, টমেটো ১৫০ টাকা, মুলা ৫০ টাকা, শালগম ৮০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা,গাঁজর ১৫০ টাকা, ঝিঙে ৪০ টাকা, ধনে পাতা ১০০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। লালশাক বিক্রি হচ্ছে চড়া দামে।
সবজির বাজার চড়া থাকলে ও মুরগির মাংসে কিছুটা স্বস্তি মিলছে। সপ্তাহ ব্যবধানে ব্রয়রার মুরগির কেজিপ্রতি দাম কমেছে ২০টাকা। ১৭০টাকার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এছাড়াও ৩৩০ টাকা কেজির লেয়ার মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে।
সাধারণ ক্রেতারা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ জিনিসপত্রের মূল্যতালিকা টাঙানো, বাজার মনিটরিং কমিটি গঠন ও প্রশাসনের নজরদারি বাড়ানো দাবি তুলেছেন সাধারন ক্রেতারা।
সজিব কিনতে আসা মো. আরিফ হোসেন টিটু নামের এক ক্রেতা বলেন,' আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক লাগামহীন ভাবে বাড়ছে সবজির দাম আমাদের কেনার বাইরে, কিভাবে কিনব আয় কম বাজারে এসে দেখি সবজির দাম অনেক। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বাজারটা যদি ভালোভাবে মনিটরিং করে তাহলে এত দাম থাকবে না সবজির।
পাইকারি সবজি ব্যবসায়ী মো. আলতাফ হোসেন বলেন,' কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে সবজি একটু কম। তাই সবজির দাম একটু বৃদ্ধি আর আমাদের এলাকায় ১০ থেকে ১৫% সবজি উৎপাদন হয়। তা দিয়ে চাহিদা মেটানো যায় না। তাই বেশিরভাগই সবজি আসে যশোর ও সাতক্ষীরা দিয়ে তাই সবজির দাম একটু বৃদ্ধি কিছুদিন গেলেই সবজি উৎপাদন বেশি হবে তার পর সবজির দাম কমে যাবে।'
ভোক্তা অধিকারের অতিরিক্ত মহাপরিচালক পটুয়াখালী দায়িত্বে থাকা মো. শাহ্ শোহেয়াইব মিয়া বলেন। আমরা প্রতিনিয়তই বাজার মনিটরিং রয়েছি কিন্তু বেশিরভাগই সবজি আসে যশোর সাতক্ষীরা থেকে এজন্য সবজির একটু বৃদ্ধি আমরা সার্বক্ষণিক মনিটরিং রয়েছি যদি কোন দামের ব্যক্তায় ঘটে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা