

খাঁন মো. আ. মজিদ
না জানিয়া না শুনিয়া মা
ক্যান বা দিলা বিয়া
লোভ দেখাইয়া দিল বিয়া
আগে তো বুঝি নাই মাগো (২)
ছোট ছোট ভাই বোন যদি
যায় আমায় দেখিতে
বসতে দিতে পারিনা মা
আমারো বাড়ীতে (২) মাগো
প্রাণের .......মাগো
পাঁচশ টাকার জন্য মাগো
ধইরা আমায় মারে
তাই দেখিয়া পাড়ার লোকে
কত কথা বলে (২) মাগো
প্রাণের ........... মাগো।
প্রেম করিয়া এত জ্বালা
আগে তো জানিনাই মাগো
ছোট ছিলাম ভালই ছিলাম
বলো কোথায় যাই (২) মাগো
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা