
প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ৯:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
পার্বতীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৯টায় পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. শাহিনুর আলম (৩০) ও সুখদেব কুমার রায় (৪২)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় সাজেদুর রহমান (২৮) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসএ পরিবহনের কাভার্ডভ্যানটি সৈয়দপুর যাওয়ার পথে হাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, এ ঘটনায় দুই জন মারা গেছেন। কাভার্ডভ্যানসহ চালক-হেলপারকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা