

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ(রংপুর): রংপুরের পীরগঞ্জে প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের অপসারণের দাবি জানিয়ে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী-জনতা।
উপজেলার পানবাজার ডি এম উচ্চ বিদ্যালয়ের অপসারণ দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী-জনতা।
বিক্ষোভকারীরা জানায়, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, চাকুরি দেওয়ার নামে টাকা লক্ষ টাকা আত্মসাৎ, ভবনের কাজের বরাদ্দকৃত লাখ লাখ টাকা আত্মসাৎ, অতিরিক্ত টাকা আদায়, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম- দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ সময় ছাত্র-জনতা ‘এক দফা এক দাবি, প্রধান শিক্ষকের পদত্যাগসহ নানা স্লোগানে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাদারগঞ্জ সড়কে পানবাজার বাজারসংলগ্ন এলাকায় প্রায় দেড় ঘণ্টাব্যাপী রাস্তায় বন্ধ করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ওই প্রধান শিক্ষককে অপসারণের জন্য বক্তারা বলেন, প্রধান শিক্ষক অপসারণ করা না হলে টানা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা