

মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, পুলিশকে দিয়ে সড়ক দুর্ঘটনার তদন্ত করলে তা সঠিক হয় না। তদন্ত করতে হবে বুয়েটের অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে অথবা এ বিষয়ে অভিজ্ঞদের দিয়ে। শুধু চালকদের জেল ও ফাঁসি দিয়ে দিলেই সড়ক দুর্ঘটনা কমে যাবে না। সড়ক দুর্ঘটনার আরও অনেক কারণ রয়েছে। চালকরাও মানুষ, তাদেরও অনেক সুযোগ-সুবিধার দরকার হয়।
শনিবার (২৮শে জানুয়ারী) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে, হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন, প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নসহ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত, চট্টগ্রাম বিভাগের সকল ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, যে যখন ক্ষমতায় এসেছে শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করেছে, দখলদারিত্ব করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন কোনো সরকারের সঙ্গে আপস করেনি।
শাজাহান খান বলেন, এ সরকারের আমলে কোনো টার্মিনাল দখল হয়নি। এ সরকারের আমলেই আইন সংশোধন হবে। ইতোমধ্যে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরেছে এসেছে। দলমত নির্বিশেষে সব শ্রমিকের জন্য সরকার কাজ করছে। সড়কে এখন আর বিশৃঙ্খলা নেই, দখল বেদখলের রাজনীতি আর নেই। প্রধানমন্ত্রী শ্রমিকদের দরদ বুঝেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহজাহান খাঁন (এমপি) আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের কথা চিন্তা করেই সরকার মহাসড়কের বিভিন্ন স্থানে বিশ্রামাগার করছে। এ ছাড়াও শ্রমিকদের জন্য নানা সুযোগ-সুবিধা বাড়িয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অলি আহমেদের সঞ্চালনায়, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
এতে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি মোঃ রবিউল মাওলা, প্রচার সম্পাদক আব্দুস সবুর, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো.সেলিম মিয়া, কার্যকরী সভাপতি মো. কাজল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো.আলমগীর হোসেন, সহ-সভাপতি মাইন উদ্দিন তাপস, সিনিয়র সহ-সম্পাদক মো. আনোয়ার হোসেন সোহেল ও সহ-সাংগঠনিক সম্পাদক মো.জসিম উদ্দিন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা