

এস রহমান সজীব, জয়পুরহাট : জয়পুরহাটে একটি প্রাইভেটকার থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক নুরুল হোদা জানান, জয়পুরহাট সদর উপজেলায় কদমগাছী এলাকায় মাদকের চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদে সেখানে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে সেই কারে তল্লাশী করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা