
প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ
ফটিকছড়িতে পাঁচদিনের ব্যবধানে ৭ দোকান পুড়ে ছাই

কামরুল হাসান, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে পাঁচদিনের ব্যবধানে ৭ দোকান পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে । সোমবার বিকাল পৌনে পাঁচটায় টায় উপজেলার কাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান গুলো হলো কাশেমের তেলের দোকান, ইদ্রিস সওদাগরের মুদি দোকান, বাহাদুরের ফুল দোকান, বেলালের ফুল দোকান, ইলিয়াসের সাইকেল দোকান, জয়নালের চা দোকান এবং আকিবের ফার্মেসি দোকান।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশেমের তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে৷ এলাকাবাসী ও ফটিকছড়ি ফায়ার সার্ভিস ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।আগুনে ৭ টি দোকান পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়।
এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল উদ্দিন বলেন , খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। তেল এবং গ্যাস সিলিন্ডার থাকায় দ্রুত আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা বলে হচ্ছে।
উল্লেখ্য ,গত ৫ ফেব্রুয়ারী একই বাজারে আগুন লেগে ১১ টি দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা