

কামরুল হাসান, ভুজপুর (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে খেলার মাঠের জন্য নির্ধারিত এক একর খাস জমি অবৈধ দখল হতে পুনরুদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে দাঁতমারার সোনারখিল এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন।
জানা যায়, চট্টগ্রাম জেলা প্রসাশনের নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের কাজ চলছে। দাঁতমারা ইউনিয়নের সোনারখিল মৌজার ১ একর জমি খেলার মাঠ নির্মাণের জন্য প্রস্তাবিত ছিল। মাঠ নির্মাণের জায়গাটি পরিস্কারও করা হয়েছিল।
সম্প্রতি সরকার পরিবর্তনের ফলে পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে স্থানীয় আবুল কালাম নামক ব্যক্তি খেলার মাঠের জন্য প্রস্তাবিত জমি হতে সাইনবোর্ড ফেলে দিয়ে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা রোপন করে জমিটি অবৈধ দখলে নেয়। খবর পেয়ে উপজেলা প্রসাশনের নেতৃত্বে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস ও সেনাবাহিনীর একটি ঠিম জায়গাটি পুনরুদ্ধার করে।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন বলেন, স্থানীয় লোকজনের উপস্থিতিতে সেনাবাহিনীর সহায়তায় সরকারি জমিটির দখল পুনরুদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা