

মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর : স্থানীয় সরকারের প্রকৌশল অধিদপ্তরের ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি ৩’ প্রকল্পে ফরিদপুর জেলার মধুখালি, বোয়ালমারী ও আলভাডাঙ্গার নারী কর্মীদের মাঝে চেক ও সনদ প্রদান করা হয়েছে।
চেক ও সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।
শনিবার দুপুরে এলজিইডি কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শহিজজমান খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোষ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামসুল আলম চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা