
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার ইসাহাক আলী (৭০), বড়ভিটা ইউনিয়নের ধনীরাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান (৬৫), নওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হারুন অর রশিদ শাকিল (৩৫) ও একই ইউনিয়নের গজেরকুটি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম (৪০)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ফুলবাড়ীতে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় ফুলবাড়ী থানায় দায়ের করা দুটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামিদের ধরতে রোববার দিবাগত রাতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা