
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর জন্মদিনে রায়গঞ্জে বৃক্ষরোপণ ও ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে বৃক্ষরোপণ ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৭ মার্চ) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রনেতা পবিত্র, আসিক, রনি ও শুভ রাকিব।
জেলা ছাত্রলীগ নেতা জীবন শেখের নির্দেশনায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভুইয়াগাতি থেকে নিমগাছী সড়কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে বিকেল ৫টার দিকে একই সড়কে পথচারী ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা