

মুরাদনগর প্রতিনিধি: বাংলাদেশ বেসরকারি এতিমখানা সমিতি'র নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ গ্রুপের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগরে রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেসরকারি এতিমখানা সমিতি’র সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটিতে আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল'কে সভাপতি নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’র যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নে জন্মগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা