

রুহুল আমিন বাবু, বাগেরহাট : বাগেরহাট জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাগেরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সাত পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন, পুলিশ সুপার মো: তৌহিদুল আরিফসহ সেনাবাহিনী, জেলা প্রশাসন, র্যাবসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জিওসি বলেন, এখন থেকে সেনা, এমন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর একটিও নেই। যেখানে মুসলিম ধর্মের মাদ্রাসার শিক্ষার্থীরা রাত জেগে হিন্দু ধর্মের মন্দির পাহারা দেয়। পুলিশ র্যাব যৌথ ভাবে পেট্রোল কার্যক্রম করবে। একটি সুন্দর দেশ গঠনে সকলের সহযোগীতা প্রয়োজন। এখনই উপযুক্ত সময়, এখন প্রশাসনকে সহায়তা করলে পরবর্তিতে আমরা ভালো থাকবো।
এসময় ছাত্রদের প্রতি আহবান জানিয়ে বলেন, নিজেদের উজ্জল ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ দিতে হবে।
জেলা প্রশাসক বলেন, বাগেরহাটে আন্দোলনে একটি পুলিশকে ফায়ার করতে হয়নি। বাগেরহাটে আমরা অনেক ভালো ছিলাম। এখনও ভালো আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কারো মধ্যে কোনো দূরত্ব না থাকে, যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা