

রুহুল আমিন বাবু, বাগেরহাট : নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাগেরহাট সদরের পাইকারি ও খুচরা বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচামালের আড়তে বাজার তদারকি কার্যক্রম চালানো হয়।
এ সময় বাজারের আড়তদার ও ব্যবসায়ীবৃৃন্দের সাথে নিত্য প্রয়োজনীয় কৃৃষি পণ্যের মূল্য, সরবরাহ ও পরিবহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ এবং পণ্যের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
ব্যবসায়ীদের যৌক্তিকমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টানানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধভাবে মজুদ করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। বাজার মনিটরিং এর সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা