
মো. সেলিম উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রামে দালালবিরোধী অভিযান চালিয়ে দুই দালালকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অধীন ভ্রাম্যমাণ আদালত-১২ চট্টগ্রাম মেট্রো সার্কেল-২ ও জেলা সার্কেল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
আটক দুই দালাল হলেন— মোঃ সেলিম (৫৬), হাটহাজারী উপজেলার খন্দকীয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ সাহাবুদ্দিন (৬০), কুমিল্লার লাকসাম উপজেলার গোতারু গ্রামের বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
এদিকে, একইদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরীর বায়েজীদ বোস্তামী এলাকায় আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিভিন্ন যানবাহনের কাগজপত্রে অনিয়ম পাওয়ায় ৫টি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা