

ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলা শাখার আয়োজনে মরহুম সাংবাদিক আবদুল কাদেরকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।
গতবুধবার সন্ধ্যা ৭ টায় নোয়াখালী প্রেসক্লাবের সহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে তার পরিবারের কাছে মরণোত্তর সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।
বিএমএসএফ নোয়াখালী জেলা কমিটির সভাপতি এশিয়া টিভির জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ আর আজাদ সোহেল-মোজাম্মেল হোসেন কামালের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালীর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু মিথুন ভট্ট, মরহুমের স্মৃতি চারণ করেন তার কন্যা রহিমা ফেরদৌস লিপি ও তার জামাতা প্রফেসর মুস্তাফিজুর রহমান।
আরো বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সহ- সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দীন বাদল, নিউজ 24 টিভির জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, ৭১টিভির উপজেলা প্রতিনিধি ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন, সংগঠনের সহ-সভাপতি রেজোয়ান চৌধুরী।
পরে মরহুম আবদুল কাদের সহ সকল মরহুম সাংবাদিকদের জন্য দোয়া ও ফাতেহ পাঠ করা হয়। মরহুম সাংবাদিক আবদুল কাদেরের পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের রাতে ডিনার করা হয়।
উল্লেখ্য, মরহুম সাংবাদিক আবদুল কাদের নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নোয়াখালী বার্তার প্রকাশক ও সম্পাদক ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা