
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বিরলে বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালির নেতৃত্ব দেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন হতে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, একাধিকবার কারা নির্যাতিত জনপ্রিয় জননেতা আ.ন.ম বজলুর রশীদ কালু।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা ও ব্যানার হাতে শ্লোগানে শ্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে বর্ণিল করে তোলে।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এজন্য তারা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা