

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিলাইছড়ি উপজেলা যুবলীগের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি রুপন কান্তি দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কমিটির, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের উপ- দপ্তর সম্পাদক আবদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা অভিলাষ তঞ্চঙ্গ্যা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিপুল ত্রিপুরা প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল।
সম্মেলনের আগে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা