
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২০২১ সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক নেতা মো. শহিদুল ইসলাম চৌধুরীকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। পরে তাকে দিনাজপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত ২১ ডিসেম্বর (রোববার) ভোররাতে বোচাগঞ্জ উপজেলার মুশিদহাট নেংড়াকালী এলাকায় নিজ বাসভবন থেকে চলমান ‘ডেভিল হ্যান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। আটককৃত শহিদুল ইসলাম চৌধুরী ছাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন এবং ২০২১ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে শহিদুল ইসলামের পরিবারের সদস্যরা দাবি করেন, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি আর ওই দলের সঙ্গে যুক্ত নেই।
তারা জানান, বহিষ্কারের পর থেকেই তিনি বোচাগঞ্জ উপজেলা জাকের পার্টির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বর্তমানে তিনি বোচাগঞ্জ উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক নেই বলেও পরিবারটির দাবি।
এ বিষয়ে বোচাগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান অভিযানের অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা