

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর আদাবরে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার(২১শে মার্চ) বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের উদ্যোগে এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
অসহায় ও নিম্ন আয়ের মানুষের সুস্থতার কথা ভেবে প্রতিবছরের ন্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে ঘিরে এই আয়োজন করা হয়ে থাকে। উল্লেখিত এই ফ্রি চিকিৎসা ক্যাম্পটি পরিচালনা করেন ড. কামাল হোসেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সুবিধাভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা