

সালমান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র ইজাজ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সরকারি কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনের আগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। সুহিলপুর ইউনিয়নের চেয়্যারম্যান আবদুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভনসহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে ইজাজ হত্যাকারীদের গেফতার ও ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি নাসিম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম মিঠু, ঘাটুরা ৮নং ইউনিয়নের মেম্বার কাজী খোকন প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ মে সদর উপজেলা পরিষদের নির্বাচনের বিজয় মিছিলে প্রককশ্যে গুলি চালিয়ে ইজাজকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা