
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সংযুক্ত (লাইনওআর) করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
একই আদেশে সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখায় (ডিএসবি) কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলমকে পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা