

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আইন সমিতি সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারি। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন।
দীর্ঘদিন যাবৎ নিজ এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক কর্মকাণ্ড, চিকিৎসা ও আর্ত-মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজনীতির সাথে নিজেকে সক্রিয়ভাবে জড়িত রেখেছেন ।
তিনি বিভিন্ন স্কুল-মাদরাসা ও এতিমখানা, দুস্থ অসহায় নিরীহ মানুষের পাশে থেকে সাহায্য ও চিকিৎসা সেবা বিলিয়ে দিচ্ছেন। সদা হাস্যোজ্বল ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত। গরিব দুঃখী ধনী-দরিদ্র তার কাছে কোনো প্রকার ভেদাভেদ নেই। ব্রাহ্মণবাড়িয়া- ২-এর তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিরস্বার্থভাবে আওয়ামী লীগের কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
অগ্রসৈনিক অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারি রাজনীতিতে হাতেখড়ি হয় ছাত্রলীগের মাধমে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পরে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও আওয়ামী লীগের পর পর তিনবার কেন্দ্রীয় সহ-সম্পাদক হন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য।
১/১১ সময় তিনি আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তি আন্দোলনে ঢাকার রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন। এলাকার পাশাপাশি তিনি কেন্দ্রীয় পর্যায়েও বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে একাধিকবার রোষানলে পড়েন।
আশুগঞ্জ সদর আসনে থাকার সময় তিনি ১৯৯১, ৯৬, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর আসনে মনোনয়ন চান। মনোনয়ন না পেয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন তিনি।
পরে ২০০৮ ও ২০১৪ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন চেয়ে পেতে ব্যর্থ হলেও দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রদর্শন করে দলের বৃহত্তর স্বার্থে তিনি মহাজোটের প্রার্থীকে বিজয়ী করতে বিশেষ ভূমিকা পালন করেন।
অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারি বলেন, দলের প্রতি আমার ত্যাগ ও ভূমিকা বিবেচনা করেই দল আমাকেই মনোনয়ন দেবে। গণসংযোগে এলাকায় ব্যাপক সাড়া পেয়েছি। মনোনয়ন পেলে আমি এ হারানো আসনটি উদ্ধার করে নেত্রীকে উপহার দেব।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা