
আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় বাড়ির মূল ফটক ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামের খাদিমুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক খাদিমুল জানান, মঙ্গলবার রাত ৪টার দিকে একদল ডাকাত তার বাসার মূল ফটকের লক ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের বেঁধে রাখে ও মারধর করে। এ সময় ঘরে থাকা ২ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় বুধবার সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা