

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ সংরক্ষণের জন্য স্থাপিত হচ্ছে হিমাগার বা মরচুয়ারি ফ্রিজ। হিমাগার স্থাপনের জন্য এরই মধ্যে চারটি মরচুয়ারি ফ্রিজ নিয়ে আসা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, অনেক আগে প্রতিষ্ঠিত এই হাসপাতালে সবকিছু পরিবর্তন হলেও দীর্ঘদিনেও মরদেহ সংরক্ষণে হিমাগারের ব্যবস্থা ছিল না। ফলে পরিচয়হীন অনেক মরদেহ লাশঘরে পড়ে থেকে নষ্ট হয়ে যেতো। এজন্য হিমাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়ায় বেওয়ারিশ মরদেহ দাফন-কাফনের একমাত্র সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন বলেন, ‘অনেক অজ্ঞাতপরিচয় মরদেহের পরিচয় শনাক্তে মর্গে কয়েকদিন রাখতে হয়। ততদিনে মরদেহে পচন ধরে নষ্ট হয়ে যায়। এতে মরদেহ কাফন-দাফনেও সমস্যা হয়। হিমাগারটি স্থাপিত হলে আর এ সমস্যার সম্মুখীন হতে হবে না।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, হাসপাতালে মরদেহ সংরক্ষণের জন্য হিমাগার চালু করতে এরই মধ্যে মরচুয়ারি ফ্রিজ নিয়ে আসা হয়েছে। আমরা মরচুয়ারি ফ্রিজ রাখার জন্য একটি কক্ষ নির্মাণের জন্য গণপূর্ত বিভাগকে দায়িত্ব দিয়েছি। কাজ শেষ হলে হিমাগারটি চালু করা হবে৷
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা