

রকিবুজ্জামান, মাদারীপুর: মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের মাঝে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে পানিছত্র এলাকার জেলা লিগাল এইড অ্যাসোসিয়েশনের হল রুমে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ সময় আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবিরের সার্বিক তত্ত্বাবধানে ১৭ জন নিহত ও ১০১ জন আহতের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। নিহত প্রতি পরিবারকে ২০ হাজার এবং আহতদের পরিবারদের ১০ হাজার করে টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট ফজলুল হক, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহবায়ক জামিনুর হোসেন মিঠু, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা