
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত রফিক মিয়া (২৯) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর প্রাইম হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের নিজ গ্রাম চৌমুহনী ইউনিয়নের রাজনগরসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রফিক মিয়া রাজনগর গ্রামের ছাদু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে পূর্ববিরোধের জেরে একই গ্রামের আমানউল্লাহর ছেলে উজ্জ্বল মিয়াসহ (৩৮) কয়েকজনের সঙ্গে রফিকের কথা কাটাকাটি হয়। এর জেরে পাশের আওয়াল মিয়ার বাড়ির উঠানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্বজনেরা তাকে ঢাকায় নিয়ে প্রাইম হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা