
যায়যায়কাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বিশ্বাস ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। অন্য দেশগুলো হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে পারে।
দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সক্ষমতা শেষ করে দিয়েছে। তাই এই অঞ্চলে তাদের আর বেশিদিন থাকার প্রয়োজন হবে না।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সেখানে আর খুব বেশিদিন থাকব না।’ তবে ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতা নির্মূল করতে ‘আরও কিছু কাজ বাকি’ আছে।
ট্রাম্প আরও বলেন, তিনি আশা করেন হরমুজ প্রণালি পুনরায় খুলে যাবে। তার পরামর্শ, এই জলপথের ওপর নির্ভরশীল দেশগুলো নিজেরাই সে পদক্ষেপ নিতে পারে।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটি (হরমুজ) স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে ...দেশটিকে বিধ্বস্ত করে দিয়েছি। তাদের আর কোনো শক্তি অবশিষ্ট নেই; আর যেসব দেশ এই প্রণালি ব্যবহার করছে, তাদেরই যেতে দিন এবং এটি খুলতে দিন... কারণ আমি ধারণা করছি, যারা তেল নিয়ন্ত্রণ করছে তারা প্রণালিটি খুলে দিতে পেরে খুব খুশি হবে।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা