

শাহনাজ বেগম, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন দেওয়ান ( ৩৪)-কে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে তার চাচা ও চাচাতো ভাইয়েরা। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে পাঁচগাও ওয়েদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার পাঁচগাও ওয়েদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট প্রয়োগ করাকে কেন্দ্র করে চেয়ারম্যান সুমনের চাচা ও তার চাচাতো ভাই নুর মোহাম্মদ ভোলা, কাউসার এদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যান সুমনের উপর অতর্কিত হামলা ও গুলি চালায় তারা।
সাবেক চেয়ারম্যান মিলন রহমান জানান, নির্বাচন শেষ হতে না হতেই বাহির থেকে বোমা বিস্ফোরণের শব্দ পাই৷ একটু পর গুলির শব্দে আমরা আচমকা ভয় পাই।
গুলির ঘটনায় মিলন বলেন, পাঁচগাও এলাকার নুর মোহাম্মদ উরফে ভোলার সাথে বর্তমান ইউপি চেয়ারম্যান সুমন দেওয়ানের বিরোধ চলছিল। ভোলা একই এলাকার মকবুল হালদারের ছেলে। ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচনের সময় ভোলা সুমনকে ধার হিসেবে টাকা দিয়েছিল বলে শুনেছি। সে টাকা দিতেই সুমন গরিমসি করে। বাকবিতণ্ডার এক পর্যায়ে ভোলা সুমনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্ল্যা শোয়েব আলী জানান, ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে তুমুল বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই এমন ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আর বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা