

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে এক কৃষকের বাড়ি থেকে রাতে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি গাভী, একটি ষাড় ও একটি বাছুর ।
গরুগুলোর বর্তমান বাজারমূল্য সাড়ে তিন লাখের বেশি বলে দাবি করেছেন উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের শামিম হোসেন সরকার নামে ওই কৃষক।
তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে সর্বশেষ গরুগুলোর দেখভাল করে শুয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে গোয়ালঘরের কাছে গিয়ে দেখতে পান তালাভাঙা ও দরজা খোলা। ভেতরে গিয়ে দেখেন ঘরে রাখা তিনটি গরু নেই। অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোন সন্ধান পাননি।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে লালনপালন করা গরুরপাল এক রাতেই শেষ হয়ে গেছে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি । চুরি হওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা