

রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে উপহার হিসেবে গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন।
ইউনিয়ন পরিষদ সচিব রোজিন পলাশ জানান, প্রতি বছরের ন্যায় ঈদ-উল-ফিতর ও ঈদ-উল আযহার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাল বরাদ্দ দেন। এরই ধারাবাহিকতায় ঈদ-উল-আযহা উপলক্ষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২ হাজার ৬০০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে ২৬ হাজার কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়।
ভিজিএফ চাল বিতরণকালে ট্যাগ অফিসার আব্দুল আলিম, সকল ইউপি সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা