

বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ভবঘুরে ব্যক্তি ময়মনসিংহের বাখাই পূর্ব গ্রামের সুসিল চন্দ্র দে'র ছেলে সুভ্রত চন্দ্র দে (৩৪)।
স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলার চান্দাইকোনা এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক উদ্ধার করে ময়না তদন্তর জন্য সিরাজগঞ্জ মর্গে পেরণ করেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ জানান, ওই ব্যক্তির পরনে ছিল ময়লাযুক্ত জামা-কাপড়। এছাড়া একটি পড়নের লুঙ্গী দিয়ে ঢাকা ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে তার নিকট থাকা ভোটার আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী যোগাযোগ করা হলে নিহতের স্বজনরা আসছেন বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা