

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক ডাক তার ও টেলিযোগাযোগ, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃত্যু বার্ষিকী স্বরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কোরআন তেলওয়াত ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিষ্টি’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান। উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, সাধারণ সম্পাদক আল আমিন সরকার প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা