

লিটন সরকার. রৌমারী(কুড়িগ্রাম): গণঅধিকার পরিষদের প্রতীক বরাদ্দ পাওয়ায় রৌমারী উপজেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা।
শনিবার সকাল ১১ টায় রৌমারী শহীদ মিনার মাঠ থেকে বিজয় মিছিলটি বের হয়ে মোটরসাইকেল ও অটোভ্যান যোগে উপজেলার ৬ টি ইউনিয়নের থানা মোড় হয়ে বড়াইকান্দি বাজার, দাঁতভাঙ্গা বাজার, হাজির হাট বাজার, টাপুরচর মুখতোলা, পুর্ব পাখিউরা, বাইটকামারি, খনজনমারা স্লুইজ গেট হয়ে কাঠালবাড়ি, যাদুরচর বাজার, সায়দাবাদ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন রৌমারী উপজেলার গণঅধিকার পরিষদের সদস্য সচিব কবির হোসেন, যুব অধিকার পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান , যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য আকতারুল ইসলাম, আবুল কালাম আজাদ আহ্বায়ক গণ অধিকার পরিষদ রৌমারী উপজেলা শাখা, আনোয়ারুল ইসলাম যুগ্ন আহ্বায়ক গণ অধিকার পরিষদ রৌমারী উপজেলা শাখাসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ন সদস্য সচিব রফিকুল ইসলাম। নেতাকর্মীরা সবাই রৌমারী উপজেলা, কুড়িগ্রাম জেলা তথা দেশকে দুর্নীতির মুক্ত, সুশাসনের দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা