
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম): রোহিঙ্গা ৩০ জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। রোহিঙ্গা ৩০ জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে৩০ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
বুধবার সকালে রৌমারী উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।জানা গেছে, ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বুধবার ভোররাতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে পাঠিয়ে দেয় ৩০ জনকে। রৌমারী বিওপির বিজিবির টহলরত সদস্যরা ২৭ জনকে আটক করে। এ ছাড়া রৌমারী থানা পুলিশ তিনজনকে আটক করে।
রৌমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের মধ্য রোহিঙ্গা নাগরিক ২১ ও বাংলাদেশি নাগরিক ৯ জন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা