

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান ও প্রতিনিধি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৯ মার্চ) জেলার একটি পার্টি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির লক্ষ্মীপুর সদর উপজেলার সভাপতি মো: গোলাম মাওলার সভাপতিত্বে এবং সদর উপজেলা সাধারণ সম্পাদক বলরাম দাসের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হুমায়ুন কবির পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর উপজেলার সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) চেয়ারম্যান মো: মামুনুর রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা সভাপতি, মো: জাহাঙ্গীর আলম সহ
শিক্ষক নেত্রী মাখনুন বেগম। এসময় বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায় সংগত দাবি আদায়ের জন্য আন্দোলনের বিকল্প নেই। অতীত আন্দোলনের মাধ্যমে অনেক দাবি পূরণ হয়েছে। আগামীতেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে দাবি আদায় করতে হবে। এদিকে অবসরপ্রাপ্ত ৭ জন প্রবীণ শিক্ষক নেতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক নেতা, মোহাম্মদ রুহুল আমিন , মীর মোহাম্মদ আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা বনশ্রী পাল প্রমুূখ,মোঃ সিরাজ উদ্দিন। বক্তারা তাদের অতীত আন্দোলনের স্মৃতিচারণ করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা