

লক্ষ্মীপুর প্রতিনিধি : উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এরআগে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এছাড়া জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পতাকা উত্তোলন করা হয়।
পরে জেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর ছিদ্দিক, দুদক সমন্বিত চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আজগর হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা সভাপতি এম ছাবির আহমেদ, আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল, জয়নাল আবেদীন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা