

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়াত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুবুর ইমতিয়াজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে হাশেম আহমেদ রুপমকে আহ্বায়ক ও রেজাউল করিম রিয়ানকে যুগ্ম আহ্বায়ক করে এ প্রস্তুতি কমিটির অনুমোদন দেয়া হয়।
একমিটি আগামী তিন মাসের মধ্যে জেলা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে পূনাঙ্গাকমিটি গঠন করবে। বাকি সদস্যরা হলেন সাইদুর রহমান কাকন ও মাহবুবুর রহমান জনি, আসিফ আরাম সোহেল প্রমুখ।
এর আগে সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ হাওলাদার ও রফিকুল হায়দার ভূঁইয়া উপস্থিত ছিলেন।
সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাশেম আহমেদ রুপম বলেন, বিগত দিনেও দলের সকল নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। এখন নতুন করে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা