

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমানদেরকেই রাখা হয়েছে। এর আগে ২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে সভাপতি পদ পেয়েছেন গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
গত মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফললুল করিম সেলিম ৭৫ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা কমিটির আংশিক কমিটি ঘোষণা করেন। এ কমিটির সহসভাপতি হিসেবে সফিকুল ইসলাম, ডা. এহসানুল কবীর জগলুল, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক এমপি আবদুল্যা আল মামুন ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান এর নাম ঘোষনা করা হয়। পরবর্তীতে কমিটিতে অন্য সদস্যদের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা