

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মালবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর। সোমবার (২২ জানুয়ারী) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া নয়াহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা