
যায়যায়কাল প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ‘আরমান-মুক্তি’ প্যানেল থেকে দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক রাসেল মিয়া।
নির্বাচনকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা জানিয়ে রাসেল মিয়া বলেন, নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণ, সার্বিক উন্নয়ন এবং তাঁদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করবেন। পাশাপাশি শিল্পী সমিতিকে সবার জন্য ন্যায়ভিত্তিক একটি সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান তিনি।
নির্বাচন উপলক্ষে বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-এ প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাসেল মিয়া। এ সময় তিনি বিভিন্ন শিল্পীর সঙ্গে মতবিনিময়ও করছেন।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন অভিনেতা জ্যাকী আলমগীর। প্রতিদ্বন্দ্বী সম্পর্কে জানতে চাইলে রাসেল মিয়া বলেন, জ্যাকী আলমগীর চলচ্চিত্র অঙ্গনের একজন অভিজ্ঞ ব্যক্তি এবং তাঁর অবদান রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনে যে-ই বিজয়ী হোন না কেন, তাঁর প্রত্যাশা শিল্পী ও দেশের চলচ্চিত্রের উন্নয়ন এবং শিল্পীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় থাকুক।
আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা