

যায়যায় কাল প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন যে, দেশে যদি গভীর সংস্কার না হয়, তাহলে আবারও স্বৈরাচার চলে আসতে পারে। তিনি শুধু "প্রলেপ দেওয়া পরিবর্তন" নয়, বরং "নতুন করে দেশ গড়তে হবে" বলে জোর দিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আমাদের পুনর্জন্মের মাস, এটা শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়। জুলাই শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের নতুন পথ রচিত হবে।
তিনি বলেন, সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয়, মনের গভীরতর জায়গার সংস্কার করতে হবে। গভীর সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার চলে আসতে পারে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা