

মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এনাম নাহার মোড় ফায়ার সার্ভিসের স্টেশন থেকে উত্তরে ইউপি থেকে দক্ষিণে তিনটি দোকান উচ্ছেদ করছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন।
রোববার বিকেল ৪ টায় প্রশাসনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, নৌ বাহিনীর ১০/১২ জন সদস্য, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা প্রকল্প পরিচালক মো. ইসমাইল, সন্দ্বীপ থানার পুলিশের একটি টিম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মঈনউদ্দীন, সড়ক ও জনপথের কর্মকর্তা নাজিম উদ্দীন।
জানা গেছে, সন্তোষপুর ইউনিয়নের বাসিন্দা উপজেলা আশরাফ উদ্দিন জনি ২০০৪ সালে উচ্ছেদ হওয়ার পিছনে ৪ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে তার জায়গার সামনে প্রবাবশালী কয়েকজন ঘর নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আশরাফ উদ্দিন জনি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাননি। জনি গত বছরের জানুয়ারি মাসে এ ঘর উচ্ছেদ করার নোটিশ পান।
উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকা সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, এ জায়গায় কিছু দোকান তৈরি করছিল কিছু লোকজন। এগুলি সড়ক ও জনপথের জমির উপর। উচ্ছেদ মামলা হয়েছে। অনেকদিন ধরে এটা উচ্ছেদ করার কথা ছিল। এ জায়গার পিছনের একজন লোকের জায়গা ছিল। এ জায়গাটি সে লিজ নিয়েছে সড়ক ও জনপথ থেকে। যেহেতু এটা সড়ক ও জনপথের জায়গায় সেটা অলরেডি আমরা উচ্ছেদ করছি। এখানের বেশিভাগ দোকান সড় জায়গার উপর, সরকার পর্যায়ক্রমে সব দোকান উচ্ছেদ করবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা