

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাছা থানার সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অঙ্গীকার করেন তারা।
রোববার সন্ধ্যা ৭.৩০ মিনিটে গাছা থানার বঙ্গবন্ধু কলেজে এ মতবিনিমিয় সভার আয়োজন করা হয়।
আগামীতে সুন্দর একটি বাংলাদেশ সংস্কারে ছাত্রদের ভূমিকা রাখার বিষয়ে এ মতবিনিময় সভায় আলোচনা করা হয়। সভায় সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে একই কণ্ঠস্বর প্রচারিত হবে- এ প্রতিজ্ঞা করেন বৈষম্যবিরোধী ছাত্ররা।
গাজীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মহসিন উদ্দিন তার বক্তব্যে বলেন, এই বিজয় ছাত্র-জনতার বিজয়। ছাত্রদের বুকের উপরে ভর করে এই দেশ স্বাধীনতা পেয়েছেন।
উক্ত মতবিনিময় সভায় আর ও উপস্থিত ছিলেন, বশির আহমেদ অপু, নাবিল,শাহাদাত, আফনান, আরিফুল, কাউসার, মৃদুল, ইসহাক, শাকিল, আল-আমিন ও গাজীপুর জেলা ও মহানগর এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা