
মোঃ পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সরাইল আঞ্চলিক সড়কের পাশে মানোয়ারা হাসপাতাল সংলগ্ন এলাকায় পথসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আজমল হোসেন ছোটন, মো. মাখন মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মেহেদী হাসান পলাশ, উপজেলা ওলামা দলের মাওলানা অলিউল্লাহ, উপজেলা জাসাসের সভাপতি মো. রিপন ঠাকুর, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাজল মিয়া ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ তুলে ধরে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তারা বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ত্যাগ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সাংগঠনিকভাবে আরও সক্রিয় হতে হবে। সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
এদিকে, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে পৃথক একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মঙ্গলবার বিকেলে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি সরাইল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা সদরের প্রধান সড়কগুলো।
শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের লক্ষ্য ও আদর্শ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলটির ভূমিকা তুলে ধরেন। পরে দেশ ও জাতির কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ প্রয়াত নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, মানোয়ারা হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে বের হওয়া অপর শোভাযাত্রাটিও সরাইল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে বক্তারা একটি জনকল্যাণমুখী, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা