
পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় জামাল মিয়া (২০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সরাইল হাইওয়ে থানার সামনে কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া সরাইল উপজেলার কাইনুছ গ্রামের মন মিয়ার ছেলে।
সরাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, হাইওয়ে থানার সামনেই একটি বড় গাড়ি একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে সিএনজি অটোরিকশাচালক জামাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
ওসি আরও জানান, দুর্ঘটনায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। নিহত জামাল মিয়ার মরদেহও গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়েছে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসছেন।
ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, গাড়িটি শনাক্ত করা সম্ভব হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা