
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ১২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাট প্রতিবেদক: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড ও আনোয়ার হোসেনকে মারাত্নকভাবে আহতের ঘটনায় বিচার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা।এসময় তারা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শনিবার দুপুর ১২টায় জেলা শহরের জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে ‘সাংবাদিক হত্যার বিচার চাই, সাংবাদিকদের নিরাপত্তা চাই’ এই স্লোগানে এ কর্মসূচী করা হয়। জয়পুরহাট প্রেসক্লাব আয়োজিত এই কর্মসূচীতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল আলিম, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।
এসময় তারা বলেন, সাংবাদিকরা কোন সরকারের আমলে সুরক্ষিত নয়। সাংবাদিকরা সব সরকারের সময়ই হামলার শিকার, মামলার শিকার এবং হত্যার শিকার হয়েছে। কিন্তু কোনটিরও বিচার সরকার করেনি। আমরা সাংবাদিক হত্যার বিচার চাই এবং সাংবাদিকদের নিরাপত্তা চাই।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা